৪ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন রূপে ওসমানী উদ্যান ও জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন

প্রকাশ:

দীর্ঘ সময় ধরে সংস্কার ও আধুনিকায়নের কাজ শেষে রাজধানীর অন্যতম ঐতিহাসিক স্থান ‘ওসমানী উদ্যান’ জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) সকাল ১০টায় প্রধানমন্ত্রী তারেক রহমান এই পার্কটির নতুন রূপ এবং জুলাই শহীদদের স্মরণে নির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে উদ্যানটির সামগ্রিক উন্নয়নের পাশাপাশি এই স্মৃতিস্তম্ভটি নির্মাণ করা হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) সকাল ১০টায় আধুনিক সুবিধার ছোঁয়া পাওয়া পার্কটি উন্মোচন ও স্মারক স্তম্ভটির শুভ উদ্বোধন করেন তিনি।

পুলিশ সদর দপ্তরের বিপরীত পাশের মূল ফটক দিয়ে প্রবেশ করলেই পার্কটির নতুনত্বের ছাপ পাওয়া যায়। বাঁ দিকে দৃষ্টি নন্দন লেক ও ফোয়ারা তৈরি করা হয়েছে। এছাড়া দর্শনার্থীদের জন্য লাইব্রেরি, জিমনেসিয়াম ও ক্যাফেটেরিয়ার মতো আধুনিক সুবিধা রাখা হয়েছে। লাইব্রেরির অদূরেই একটি সিঁড়ি রয়েছে, যা নিচে নির্মিত আধুনিক জাদুঘরের দিকে নিয়ে যায়।

উদ্যানের কেন্দ্রস্থলে মাথা উঁচু করে দাঁড়িয়েছে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’। এই স্তম্ভটির চারপাশে স্টিলের পাতের ওপর খোদাই করে জুলাই অভ্যুত্থানে শহীদ হওয়া বীরদের নাম লিখে রাখা হয়েছে। পাশাপাশি রেলিংয়ের ভেতরের অংশে আন্দোলনের বিভিন্ন চিত্রমালা স্থায়ীভাবে প্রদর্শন করা হচ্ছে, যা দর্শনার্থীদের ছাত্র-জনতার ঐতিহাসিক সংগ্রামের কথা মনে করিয়ে দেবে।

স্মৃতিস্তম্ভের সম্মুখভাগে প্রতীকী কবরের আদলে স্থাপনা নির্মাণ করা হয়েছে। এর পাশ দিয়েই তৈরি করা হয়েছে শরীরচর্চা ও প্রাতঃভ্রমণের জন্য মনোরম পথ। উদ্যানটি আধুনিকায়ন করার ফলে সাধারণ মানুষ ও দর্শনার্থীরা এখন জুলাই-আগস্ট অভ্যুত্থানের আত্মত্যাগী শহীদদের স্মৃতির পাশাপাশি একটি সুন্দর পরিবেশ উপভোগ করার সুযোগ পাবেন। স্মৃতিস্তম্ভটির ঠিক সামনেই রয়েছে প্রতীকী একাধিক কবর, যার পাশ দিয়েই তৈরি করা হয়েছে শরীরচর্চা ও হেঁটে চলার মনোরম পথ।

শেয়ার করুন