১৮ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

নাহিদ ইসলাম: শ্রমিক আন্দোলনে যদি ফ্যাসিস্টদের অনুপ্রবেশ ঘটে, এর দায়ভার সরকারের

প্রকাশ:

পোশাকশিল্পে মজুরি বৃদ্ধির আন্দোলনকে অত্যন্ত যৌক্তিক দাবি করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, সঠিক সময়ে কার্যকর পরিকল্পনা গ্রহণ করতে না পারায় শ্রমিক অসন্তোষ চরম আকার ধারণ করেছে। যদি এই আন্দোলনে কোনোভাবে ফ্যাসিস্ট শক্তি অনুপ্রবেশ করে থাকে, তবে তার পূর্ণ দায়ভার বর্তমান সরকারকেই নিতে হবে। মঙ্গলবার বিকেলে পাবনা জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত দলীয় কর্মী ও সুধী সমাবেশে এসব কথা বলেন তিনি। তারা স্পেস দেওয়ায় যদি আওয়ামী লীগ সুযোগ নেয়, তবে তার দায়ও বিএনপিকে নিতে হবে।

নাহিদ ইসলাম বলেন, পোশাক খাতে মজুরি নিয়ে অস্থিরতার আঁচ দুই সপ্তাহ আগেই পাওয়া গিয়েছিল। শ্রমিকদের সাথে আগেই আলোচনা করে মজুরি পুনর্নির্ধারণ করা সরকারের দায়িত্ব ছিল। ন্যায্য আন্দোলনকে ষড়যন্ত্রের তকমা দিয়ে সরকার পার পাওয়ার সুযোগ খুঁজছে উল্লেখ করে তিনি বলেন, এতে কোনো গোষ্ঠী নৈরাজ্য সৃষ্টি করলে তা গোয়েন্দা সংস্থাগুলোর ব্যর্থতা। বিরোধী দলের ওপর নজরদারি করতে গিয়ে দেশের নিরাপত্তার প্রকৃত হুমকি মোকাবিলায় গোয়েন্দারা ব্যর্থ হচ্ছে বলে তিনি মন্তব্য করেন। সরকারের গোয়েন্দা সংস্থাগুলো বিরোধী দল কে কোথায় যাচ্ছে, বসছে, কী করছে তা নজরদারিতে ব্যস্ত, কিন্তু দেশের শত্রুরা কী করছে, সে বিষয়ে তাদের কোনো খোঁজ নেই।’। আইনশৃঙ্খলা রক্ষা ও আন্দোলন মোকাবিলার দক্ষতা সরকারের নেই। অন্তর্বর্তী সরকারের সময়ে কীভাবে আন্দোলন সমঝোতার মাধ্যমে নিরসন করা হয়েছে, তা সবাই দেখেছে। সরকারের ওপর জনগণের আস্থা না থাকায় আন্দোলন থামছে না। সারা দেশে আঞ্চলিক সমাবেশের মাধ্যমে দলকে সেই লক্ষ্যে প্রস্তুত করা হচ্ছে।

বিএনপির তীব্র সমালোচনা করে এনসিপি আহ্বায়ক বলেন, আওয়ামী লীগের নেতা-কর্মী ও তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে বিএনপির আশ্রয়ে রাখা হয়েছে। সরকার পরিচালনার বিগত আট মাসে বিএনপি চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে তিনি দাবি করেন। একইসাথে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে এনসিপি কোনো জোটের ওপর নির্ভর না করে স্বতন্ত্র ও এককভাবে লড়াই করবে বলেও জানান তিনি। এছাড়া ডিসেম্বর মাস নিয়ে আওয়ামী লীগের অপপ্রচার রাজপথে প্রতিহত করার ঘোষণা দেন নাহিদ ইসলাম। রাজনৈতিক কৌশল নিয়ে নাহিদ ইসলাম জানান, ১১-দলীয় জোট সংসদীয় জোট হিসেবে থাকলেও আগামী স্থানীয় সরকার নির্বাচনে এনসিপি স্বতন্ত্র ও এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে।

পররাষ্ট্রনীতির কঠোর সমালোচনা করে তিনি বলেন, বর্তমান সরকারের ‘নতজানু’ নীতির কারণে গঙ্গা চুক্তির মেয়াদ নবায়ন দূরে থাক, নতুন কোনো চুক্তি করাই সম্ভব হচ্ছে না। উল্টো ভারতকে করিডোর দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম সদস্যসচিব এস এম সাইফ মুস্তাফিজ ও জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির আহ্বায়ক মাহিন সরকারসহ দলীয় নেতারা। ১৯৭১ সালের মতো ডিসেম্বর মাস সর্বদা জনগণেরই থাকবে বলে দৃঢ় মত প্রকাশ করেন নাহিদ ইসলাম।

শেয়ার করুন