১১ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

নার্সিং কর্মচারীদের পদোন্নতির জন্য জ্যেষ্ঠতা তালিকা তৈরির নির্দেশ

প্রকাশ:

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর ও এর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মরত কর্মচারীদের পদোন্নতির প্রক্রিয়া ত্বরান্বিত করতে জ্যেষ্ঠতার তালিকা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এই তালিকার জন্য প্রয়োজনীয় তথ্যাদি ও নথিপত্র আগামী ২৯ অক্টোবরের মধ্যে স্থানীয় কর্তৃপক্ষের মাধ্যমেই অধিদপ্তরে পৌঁছে দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। গত ২১ সেপ্টেম্বর অধিদপ্তরের প্রশাসন শাখা থেকে এই সংক্রান্ত অফিসিয়াল বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়। পরিচালক (প্রশাসন)-এর পক্ষে উপসচিব বাদল আলম এতে স্বাক্ষর করেছেন।

অধিদপ্তর ছাড়াও নার্সিং কলেজ, নার্সিং ইনস্টিটিউট, নার্সিং ও মিডওয়াইফারি কলেজ, আঞ্চলিক নার্সিং ও মিডওয়াইফারি ট্রেনিং ইনস্টিটিউট, পলি নার্সিং ট্রেনিং সেন্টার এবং বিভাগীয় পরিচালকের (স্বাস্থ্য) কার্যালয়ে কর্মরত প্রধান সহকারী, অফিস তত্ত্বাবধায়ক, পিএ টু উপপরিচালক, সাঁটলিপিকার কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, উচ্চমান সহকারী, হিসাবরক্ষণ সহকারী ও কাম হিসাবরক্ষক পদের কর্মচারীরা এই পদোন্নতির আওতায় পড়বেন। শেষ তারিখ: ২০ অক্টোবর। 500, 20.

তালিকায় অন্তর্ভুক্তির জন্য প্রার্থীদের নিয়োগপত্র, চাকরিতে প্রথম যোগদানের কপি, হালনাগাদ সিডিউল ফরম, চাকরি স্থায়ীকরণের নথির ফটোকপি এবং বিভাগীয় কোনো মামলা নেই মর্মে প্রত্যয়নপত্র জমা দিতে হবে। এছাড়া শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত কপি এবং ২০১৯ থেকে ২০২৫ সাল পর্যন্ত সময়ের বার্ষিক গোপনীয় প্রতিবেদন বা এসিআর জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। এসিআর জমা দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে বলা হয়েছে, যেখানে কোনো ধরনের ঘষামাজা, কাটাকাটি বা ফ্লুইড ব্যবহার করলে তা গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না। পাশাপাশি কম্পিউটার চালনায় দক্ষতার সনদও প্রয়োজনীয় কাগজপত্রের সাথে সংযুক্ত করতে হবে। সরকারিভাবে ব্রুনেইয়ে চাকরি, নেবে ২৭৯ জন।

উল্লেখ্য, সংশ্লিষ্ট কর্মচারীদের যাবতীয় দাপ্তরিক নথিপত্র যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নির্ধারিত সময়সীমার মধ্যে অধিদপ্তরে পৌঁছানো নিশ্চিত করতে হবে। নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না বলে বিজ্ঞপ্তিতে স্পষ্ট উল্লেখ করা হয়েছে। প্রতিষ্ঠানের কাজের প্রয়োজনে পদোন্নতি সংক্রান্ত এই প্রক্রিয়াটিকে যথাযথ গুরুত্বের সাথে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকল দপ্তরকে নির্দেশনা দেওয়া হয়েছে। সৌদির কিং আবদুল্লাহ বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ অর্থায়নে পিএইচডি, জেনে নিন তথ্য।

শেয়ার করুন