১১ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্র্যাকের ‘অতিথি’ প্রজেক্টে চাকরির সুযোগ, আবেদন করবেন যেভাবে

প্রকাশ:

ব্র্যাক তাদের পর্যটনভিত্তিক ‘ব্র্যাক-অতিথি’ প্রজেক্টের জন্য ‘এরিয়া অ্যাম্বাসেডর’ (প্রজেক্ট স্টাফ) পদে কর্মী খুঁজছে। প্রতিষ্ঠানটি যোগ্য ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে আবেদনের আহ্বান জানিয়েছে। এই নিয়োগের আওতায় নির্বাচিত কর্মীদের ব্র্যাকের ফিল্ড অফিসসহ দেশের যেকোনো স্থানে দায়িত্ব পালন করতে হতে পারে।

পদের বিবরণ ও প্রয়োজনীয় যোগ্যতা

  • পদ ও ধরন: এরিয়া অ্যাম্বাসেডর (প্রজেক্ট স্টাফ), ফুলটাইম চাকরি।
  • শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ট্যুরিজম, ডেভেলপমেন্ট স্টাডিজ বা অ্যানথ্রোপোলজি বিষয়ের গ্র্যাজুয়েটদের অগ্রাধিকার দেওয়া হবে।
  • অভিজ্ঞতা: অপারেশনস ম্যানেজমেন্টে শূন্য থেকে দুই বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বিশেষ করে ট্যুরিজম বা হসপিটালিটি সেক্টরের অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে গণ্য হবে।
  • দক্ষতা: লজিস্টিকস ম্যানেজমেন্ট ও অপারেশনাল প্রক্রিয়ার পাশাপাশি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (SOP) তৈরি ও বাস্তবায়নে সক্ষমতা থাকতে হবে। টেকসই পর্যটন ও চুক্তি পর্যালোচনায় ধারণা থাকা জরুরি।

দায়িত্বসমূহ

নির্বাচিত প্রার্থীকে এরিয়া ম্যানেজারের পরামর্শ অনুযায়ী মাঠপর্যায়ের ট্রিপ পরিচালনা করতে হবে। পর্যটকদের যাতায়াত, আবাসন, খাবার, স্থানীয় গাইড ও কমিউনিটির মধ্যে সমন্বয় নিশ্চিত করা এবং নতুন পর্যটন গন্তব্য ও সম্ভাবনা খুঁজে বের করতে ফিল্ড ভিজিট সম্পন্ন করা এই পদের অন্যতম কাজ। এছাড়া অংশীদারদের সঙ্গে সুদৃঢ় সম্পর্ক বজায় রাখা, অতিথিদের সঙ্গে যোগাযোগ রক্ষা ও খরচের হিসাব রাখার পাশাপাশি কর্মক্ষেত্রে সেফগার্ড নীতি পালন করা বাধ্যতামূলক।

আবেদন প্রক্রিয়া ও অন্যান্য সুবিধা

  • আবেদনের সময়সীমা: আগ্রহী প্রার্থীরা আগামী ২ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে ব্র্যাকের ক্যারিয়ার পেজে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন।
  • নিয়োগ প্রক্রিয়া: ব্র্যাক এই নিয়োগের জন্য কোনো ধরনের ফি বা অর্থ গ্রহণ করে না।
  • সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতি অনুযায়ী উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমাসহ অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

চাকরির গুরুত্বপূর্ণ তথ্য

  • চাকরি খোঁজার সময় মানসিক স্বাস্থ্যে প্রভাব, যা করবেন, যা করবেন না।
  • কর্মস্থল: ব্র্যাকের ফিল্ড অফিস (রাজশাহী, সিলেট, মধুপুর, বরিশাল ও যশোর) অথবা বাংলাদেশের যেকোনো স্থানে।
  • অভিজ্ঞতা: অপারেশনস ম্যানেজমেন্টে সর্বোচ্চ ২ বছর বা ০-২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ট্যুরিজম বা হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে কাজের অভিজ্ঞতা অগ্রাধিকার পাবে।
  • পড়াশোনার সঙ্গে কাজ, ইউরোপের যে ১০ দেশে আয় বেশি।
শেয়ার করুন