১১ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরবরাহ ব্যবস্থা সহজ করতে কাজ করছে সরকার

প্রকাশ:

দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার স্বার্থে সরবরাহ চেইন বা সাপ্লাই চেইনকে আরও গতিশীল ও সহজ করার জন্য সরকার কাজ করছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শনিবার দুপুরে সিলেটে ব্যবসায়ীদের সঙ্গে আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী জানান, জ্বালানি তেলের দাম আংশিক সমন্বয় করা হয়েছে। এই পরিবর্তনের নেতিবাচক প্রভাব যাতে সাধারণ মানুষের ওপর না পড়ে এবং কোনো জায়গায় অযৌক্তিকভাবে পণ্যের দাম বাড়ানো না হয়, তা কঠোরভাবে তদারকি করা হচ্ছে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীসহ অন্যান্য নেতারা।

শেয়ার করুন