নিয়োগ সংক্রান্ত তথ্যাবলি
- পদের নাম: মেশিন অপারেটর (মহিলা)
- শূন্যপদ: ৩০০টি
- বেতন: মাসিক ১৮৩.৬১ মার্কিন ডলার (প্রায় ২২,৫৮৭ টাকা)
- বয়সসীমা: ২০ থেকে ৩৫ বছর
বিএমইটি (BMET) পরিচালিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে সংশ্লিষ্ট ট্রেডে প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে প্রার্থীকে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে এবং নির্ধারিত ১০০ টাকা ফি জমা দিতে হবে। সরাসরি সাক্ষাৎকারের স্থান নির্ধারণ করা হয়েছে বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, দারুস-সালাম রোড, মিরপুর, ঢাকা-১২১৬।
চাকরির সুবিধাসমূহ
- চাকরির মেয়াদ: তিন বছর (নবায়নযোগ্য)
- কাজের সময়: প্রতিদিন আট ঘণ্টা ডিউটি, সপ্তাহে ছয় দিন। এছাড়া ঐচ্ছিক ওভারটাইমের সুযোগ রয়েছে।
- সুযোগ-সুবিধা: নিয়োগকর্তা কর্মীদের থাকা, খাওয়া, প্রাথমিক চিকিৎসা ও যাতায়াতের ব্যবস্থা করবেন।
- যাতায়াত ব্যয়: যোগদানের সময় এবং তিন বছর চাকরি শেষে দেশে ফেরার বিমান ভাড়া নিয়োগকর্তা বহন করবেন।
চূড়ান্তভাবে কর্মী নির্বাচন না হওয়া পর্যন্ত বোয়েসেলকে কোনো প্রকার আর্থিক লেনদেন করতে হয় না। যেকোনো ফি বা চার্জ কেবল ব্যাংকিং চ্যানেলে পরিশোধযোগ্য। এছাড়া, বর্তমানে আড়ংয়ে ৫০০ সেলস অ্যাসোসিয়েট পদে নিয়োগ চলছে, যার আবেদনের শেষ সময় ২০ অক্টোবর। পাশাপাশি, সরকারিভাবে ব্রুনেইয়ে ২৭৯ জন কর্মী নিয়োগের প্রক্রিয়াও চলমান রয়েছে। প্রযুক্তির যুগেও ইংরেজি শেখা কেন শিক্ষার্থীদের জন্য বড় চ্যালেঞ্জ।
চাকরির গুরুত্বপূর্ণ তথ্য
- পদসংখ্যা: ৩০০।





