২০ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

চীনের বিশেষ দূতের সাথে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফোনালাপ

প্রকাশ:

কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. মোহাম্মদ বিন আব্দুলআজিজ আল-খুলাইফি বুধবার চীনের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত ঝাই জুনের সাথে গুরুত্বপূর্ণ এক ফোনালাপে অংশ নিয়েছেন। এ সময় দুই নেতা কাতার ও চীনের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক পর্যালোচনা করেন এবং পারস্পরিক সহযোগিতা আরও বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা করেন।

মধ্যপ্রাচ্যের বিদ্যমান পরিস্থিতি এবং আঞ্চলিক উত্তেজনা প্রশমনে চলমান কূটনৈতিক উদ্যোগগুলো নিয়ে তারা মতবিনিময় করেছেন। আলোচনায় বিশেষ গুরুত্ব পেয়েছে সামুদ্রিক নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষার বিষয়টি। প্রতিমন্ত্রী ড. আল-খুলাইফি স্পষ্ট জানান, আরব উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় বাণিজ্যিক জাহাজের অবাধ ও নিরাপদ চলাচল নিশ্চিত করার যেকোনো উদ্যোগকে কাতার সমর্থন করে।

তিনি আরও উল্লেখ করেন, এই অঞ্চলের সামুদ্রিক নিরাপত্তা সুসংহত করতে কাতার সব আন্তর্জাতিক ও আঞ্চলিক অংশীদারদের সাথে একযোগে কাজ করে যাবে। এর মাধ্যমে একটি টেকসই ও দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার পথ সুগম করা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুন