নারকেলের সন্দেশ তৈরি করতে প্রথমে একটি কড়াইয়ে নারকেল কোরা এবং গুড় (যদি গুড়ের সন্দেশ বানান) অথবা চিনি (যদি চিনির সন্দেশ বানান) নিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে।
এরপর মিশ্রণটি জ্বাল দিতে দিতে পাক তৈরি করুন। পাক হয়ে এলে এতে এলাচের গুঁড়া মিশিয়ে নিন।
সবশেষে মিশ্রণটি পাটায় সুন্দরভাবে বেটে বিভিন্ন ডিজাইনের ছাঁচের সাহায্যে সন্দেশ তৈরি করে পরিবেশন করুন।





