গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালিয়েছেন একদল মাদক কারবারি। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল সোয়া ৫টার দিকে আটক দুই ব্যক্তিকে ছাড়িয়ে নিতে এই হামলার ঘটনা ঘটে। তবে হামলাকারীরা তাদের ছিনিয়ে নিতে ব্যর্থ হয়েছে।
পুলিশ জানিয়েছে, বিকেলে রেলওয়ে স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মে মাদক বিক্রির সময় ৫৮টি ইয়াবাসহ মো. আনিছ (১৮) ও শিমলা (২২) নামে দুজনকে আটক করা হয়। তাদের পুলিশ ফাঁড়িতে আনার কিছু সময় পরেই একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে সেখানে চড়াও হয়।
হামলায় এটিএসআই নুরুল ইসলাম ও কনস্টেবল আশিকুর রহমান আহত হয়েছেন। ঘটনার পর তাদের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। এদিকে হামলাকারীরা দায়িত্বরত পুলিশ সদস্যদের হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।





