১৪ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

কলকাতা চলচ্চিত্র উৎসবে থাকছেন রজনীকান্ত, কঙ্গনা ও প্রভাস

প্রকাশ:

পশ্চিমবঙ্গে রাজনৈতিক পরিবর্তনের পর নতুন সরকারের তত্ত্বাবধানে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩২তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ১৬ থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত চলা এই উৎসবের উদ্বোধনী আয়োজনে হাজির থাকার কথা রয়েছে দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত, বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত এবং অভিনেতা প্রভাসের। এছাড়া কোনো হলিউড তারকার উপস্থিতি নিয়েও সম্ভাবনা তৈরি হয়েছে। মঙ্গলবার নন্দন চত্বরে আয়োজিত সরকারি কমিটির এক প্রস্তুতি সভায় এই পরিকল্পনার বিষয়টি উঠে আসে। সভায় উপস্থিত ছিলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী, মন্ত্রী অগ্নিমিত্রা পাল, প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী, পরিচালক সন্দীপ রায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিৎ, রুদ্রনীল ঘোষসহ দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ৩২তম এই আসরের উদ্বোধন অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজির থাকার কথা রয়েছে। নতুন কমিটির ভাবনা অনুযায়ী, উদ্বোধন অনুষ্ঠানটি আয়োজিত হতে পারে ঐতিহাসিক ভিক্টোরিয়া মেমোরিয়াল প্রাঙ্গণে।

উৎসবের প্রস্তুতি নিয়ে মিঠুন চক্রবর্তী জানান, এবার পুরো শহরকে নতুন সাজে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানটি আয়োজনের জন্য ঐতিহাসিক ভিক্টোরিয়া মেমোরিয়াল চত্বরকে বিবেচনা করা হচ্ছে। সেখানে বিশেষ রেড কার্পেট তৈরির পাশাপাশি দেশি তারকাদের কাটআউট স্থাপনের পরিকল্পনা রয়েছে। অতীতে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম বা ধনধান্য অডিটোরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান হলেও, এবার নতুন সরকার কোনো ত্রুটি রাখতে চাইছে না। গতানুগতিক ধারার বাইরে গিয়ে আয়োজক কমিটি উৎসবের লোগোর রঙেও পরিবর্তন এনেছে, যা নীল থেকে এখন গেরুয়ায় রূপান্তর করা হয়েছে। প্রতিবছর নভেম্বরে অনুষ্ঠিত হলেও এবার শীতের আমেজে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে তিলোত্তমায় শুরু হবে সিনেমার এই বর্ণিল আসর। উৎসবকে ঘিরে বর্তমানে ব্যাপক প্রস্তুতি ও ধারাবাহিক পর্যালোচনা সভা চলছে। এর আশপাশে রাখা হবে দেশের প্রখ্যাত তারকাদের কাটআউট। এদিকে রাজ্যজুড়ে ক্ষমতার পালাবদলের পর উৎসবের বাহ্যিক আয়োজনেও এসেছে পরিবর্তন।

শেয়ার করুন