রাজধানীর উত্তরার আব্দুল্লাহপুরের একটি ফলের আড়তে নিয়মিত চাঁদাবাজির অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১ (এসআরবি)। গত বুধবার বিকেল ৫টার দিকে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মো. আল আমিন (২০), মো. খোকন (৫৩), মো. শাহিন মিয়া (৩২) এবং রবিউল ইসলাম ওরফে রবিন (২০)। রাজধানীর উত্তরার আব্দুল্লাহপুরে ফলের আড়তে চাঁদাবাজির সময় ৪ জনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১ (এসআরবি)।
এসআরবি-১ এর অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম জানান, আব্দুল্লাহপুরের ওই আড়তে প্রতিদিন প্রচুর পরিমাণে ফল কেনাবেচা হয়। সেখানে ফল বিক্রেতা ও ক্রেতাদের কাছ থেকে দীর্ঘদিন ধরেই চাঁদা আদায়ের অভিযোগ ছিল। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে হাতেনাতে ওই চারজনকে আটক করা হয়েছে। পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের জন্য তাদের উত্তরা পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে উত্তরা পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।





