ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ নানা দাবিতে আশুলিয়া শিল্পাঞ্চলে চলমান শ্রমিক অসন্তোষ ও কর্মবিরতির মুখে ৪০টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ। শনিবার সকালে কারখানাগুলোর ফটকে এই সংক্রান্ত নোটিশ টানিয়ে দেওয়া হয়। একই সঙ্গে পরিস্থিতির বিবেচনায় আরও ৮টি কারখানা একদিনের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইন বিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু জানান, উত্তপ্ত পরিস্থিতির কারণে কর্তৃপক্ষ ৪০টি কারখানা বন্ধ ঘোষণা করতে বাধ্য হয়েছে। পাশাপাশি ৮টি কারখানায় সাময়িক ছুটি দেওয়া হয়েছে।
বন্ধ ঘোষণা করা কারখানাগুলোর তালিকায় রয়েছে ফ্যাশন ডট কম লিমিটেড, আলপস এ্যাপারেলস লিমিটেড, ঈগল টেক্সটাইল লিমিটেড, জিহান গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, কন্টিনেন্টাল গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, অ্যাকটিভ কম্পোজিট মিলস লিমিটেড, তাহারাত কম্পোজিট লিমিটেড, আনাম গার্মেন্টস লিমিটেড, এস-২১ এ্যাপারেলস লিমিটেড, এনভয় গ্রুপ, রেডিয়ান্স নীটওয়্যার লিমিটেড, নিউ এইজ গার্মেন্টস লিমিটেড, কাইলক নিউ এইজ বিডি লিমিটেড, নিউ এইজ অ্যাপারেলস লিমিটেড, মানতা অ্যাপারেলস লিমিটেড, চান্তিক গার্মেন্টস লিমিটেড, এ আর জিন্স প্রডিউসার লিমিটেড, এফ জি এস ডেনিম ওয়্যার লিমিটেড, আজমত এ্যাপারেলস লিমিটেড, এনভয় ফ্যাশন লিমিটেড ও এনভয় ডিজাইন লিমিটেডসহ অন্যান্য প্রতিষ্ঠান।





