ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে বিজনেস ইন্টেলিজেন্স অফিসার পদে নিয়োগ

প্রকাশ:

বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসি তাদের বিজনেস ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালিটিক্স অফিসার পদে দক্ষ জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত ২৮ জুলাই থেকে এই পদের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং আগ্রহী প্রার্থীরা আগামী ২৭ আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

নিয়োগপ্রাপ্ত প্রার্থীরা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আকর্ষণীয় মাসিক বেতনের পাশাপাশি অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন। এই পদে আবেদনের জন্য প্রার্থীদের কম্পিউটার সায়েন্স, পরিসংখ্যান, ডেটা সায়েন্স, বিজনেস অ্যানালিটিক্স, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস, ফাইন্যান্স, অর্থনীতি, গণিত বা প্রকৌশলসহ সংশ্লিষ্ট যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। সেই সাথে সংশ্লিষ্ট বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে কমপক্ষে ২ বছর।

ফুলটাইম এই চাকরির জন্য নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। প্রার্থীর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। কর্মস্থল হবে অফিসভিত্তিক এবং যেকোনো জায়গায় কাজ করার মানসিকতা থাকতে হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করার জন্য এবং বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখার জন্য ব্যাংকের নির্ধারিত লিংকে যোগাযোগ করতে বলা হয়েছে।

শেয়ার করুন