সাবেক মন্ত্রী ডা. দীপু মনির স্বামী ও সুপ্রিম কোর্টের আইনজীবী তৌফীক নাওয়াজ মৃত্যুবরণ করেছেন। মঙ্গলবার রাতে রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে (সাবেক ইউনাইটেড হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরেই তিনি সেখানে চিকিৎসাসেবা নিচ্ছিলেন।
২০১৯ সালে তৌফীক নাওয়াজ স্ট্রোক আক্রান্ত হয়েছিলেন। গত ২৭ মে তাকে হুইলচেয়ারে করে আদালতে নিয়ে গিয়েছিলেন তার স্বজনেরা, যাতে তিনি কারাবন্দী স্ত্রীর সঙ্গে দেখা করতে পারেন।





