সিলেট নগরের রায়নগর আবাসিক এলাকার একটি বাসা থেকে স্বামী-স্ত্রী ও তাদের গৃহকর্মীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে পুলিশ ওই বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করে।
পুলিশ জানায়, রায়নগর আবাসিক এলাকার ১১১ নম্বর বাসার মালিক আব্দুস সাত্তার। এদিন সকালে বাসার ভেতর থেকে আব্দুস সাত্তার, তার স্ত্রী এবং তাদের এক গৃহকর্মীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মঞ্জুরুল আলম মানবজমিনকে জানিয়েছেন যে, তিন জনের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, 'ধারণা করা হচ্ছে, কেউ তাদের হত্যা করতে পারে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করা হয়েছে।'





