সিলেটের ওসমানীনগরে লরি ও অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

প্রকাশ:

সিলেটের ওসমানীনগরে তেলবাহী লরির সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুরের দিকে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ওসমানীনগর থানার পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদীন। তিনি জানান, দুপুর ২টার দিকে তেলবাহী একটি লরির সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চার যাত্রী প্রাণ হারান। এছাড়া দুর্ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।

শেয়ার করুন