এইচএসসি পরীক্ষা বাতিলের দাবিতে সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান

প্রকাশ:

টানা বৃষ্টি ও জলাবদ্ধতার প্রতিকূল পরিস্থিতির মধ্যেও এইচএসসি পরীক্ষা অব্যাহত রাখার প্রতিবাদে রাজধানীর সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে অবস্থান নিয়েছেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার বিকেলে পুলিশের ব্যারিকেড পেরিয়ে তারা সংসদ ভবনের সামনে পৌঁছান এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে সিটি কলেজের পরীক্ষার্থী মো. মিরাজ হোসেন বিকেলে সায়েন্সল্যাব এলাকায় অবস্থানকালে তিন দফা দাবি তুলে ধরেন। তিনি বলেন, শিক্ষামন্ত্রীকে অবশ্যই সন্ধ্যা ৬টার মধ্যে পদত্যাগ করতে হবে এবং তার সাম্প্রতিক বক্তব্যের জন্য জাতির কাছে ক্ষমা চাইতে হবে।

শিক্ষার্থীদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে—১৩ জুলাই যারা অস্বস্তিকর পরিবেশে পরীক্ষা দিয়েছেন এবং যারা অংশগ্রহণ করতে পারেননি, তাদের জন্য পুনরায় পরীক্ষার ব্যবস্থা করা। একইসঙ্গে পরবর্তী দিনের পরীক্ষা বাতিল করে নতুন রুটিন প্রকাশ এবং প্রশ্নপত্রের মান শিক্ষার্থীবান্ধব করার আহ্বান জানিয়েছেন তারা।

এর আগে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সায়েন্সল্যাব মোড়ে সড়ক অবরোধ করে প্রায় ৪৫ মিনিট কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। সেখান থেকে মিছিল নিয়ে তারা ঢাকা কলেজ ও নিউমার্কেট এলাকা হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন। পরবর্তীতে পুলিশের তত্ত্বাবধানে ঢাকা শিক্ষা বোর্ডের সামনেও কিছু সময় অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এরপর পুনরায় সায়েন্সল্যাব মোড়ে ফিরে এসে দ্বিতীয় দফায় সড়ক অবরোধ শুরু করেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের এই টানা কর্মসূচির ফলে সায়েন্সল্যাব, নিউমার্কেট ও এলিফ্যান্ট রোডসহ আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। তবে আন্দোলনকারীরা জরুরি সেবার অ্যাম্বুলেন্স চলাচলের জন্য সড়ক উন্মুক্ত রেখেছেন।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে আন্দোলনরত শিক্ষার্থীরা পুলিশের ব্যারিকেড অতিক্রম করে সংসদ ভবনের সামনে পৌঁছান। তারা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।

এর আগে বিকেল ৫টার দিকে রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় অবস্থানরত শিক্ষার্থীদের পক্ষে সিটি কলেজের পরীক্ষার্থী মো. মিরাজ হোসেন তিন দফা দাবি তুলে ধরেন। তিনি বলেন, সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে এবং তার বক্তব্যের জন্য জাতির কাছে ক্ষমা চাইতে হবে।

শেয়ার করুন