ভারতের নয়াদিল্লিতে বিরোধীদের চলমান আন্দোলন দেশটির একান্তই অভ্যন্তরীণ বিষয়। এ বিষয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে আগ্রহী নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
সোমবার (১২ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত ‘বাংলাদেশের পররাষ্ট্রনীতি: পরিবর্তনশীল বিশ্বে দিক নির্ণয়ের পথরেখা’ শীর্ষক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সেখানে ভারতের বর্তমান পরিস্থিতি এবং সীমান্তবর্তী এলাকায় পুশ-ইনের চেষ্টা নিয়ে বাংলাদেশ সরকারের মূল্যায়ন জানতে চাওয়া হলে প্রতিমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন যে, এ বিষয়ে আপাতত বাংলাদেশের কোনো মূল্যায়ন নেই।





