জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী মো. মোহাইমিনুল ইসলাম নিখোঁজ রয়েছেন। গত রোববার (১১ অক্টোবর) বিকেল ৩টা ৮ মিনিটে তাকে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের সামনে থেকে ঢাকাগামী একটি বিআরটিসি বাসে উঠতে দেখা গিয়েছিল। এরপর থেকেই তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের জনসংযোগ কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়, নিখোঁজ শিক্ষার্থীর হলের নিজ কক্ষ তল্লাশি করে একটি ‘সুইসাইড নোট’ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে সাভার মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) নথিভুক্ত করা হয়েছে। একইসঙ্গে বিষয়টি ঢাকা জেলার পুলিশ সুপারকেও অবহিত করা হয়েছে যাতে দ্রুত প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া সম্ভব হয়।
নিখোঁজ শিক্ষার্থীর অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে বিশ্ববিদ্যালয় প্রক্টরের সাথে ০৭১৭১৪০১২৩১৫ অথবা নিরাপত্তা কর্মকর্তার সাথে ০৭১৭১২৬৭৪৫৫৭ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই পরিস্থিতিতে ক্যাম্পাসে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (০১৭১৪০১২৩১৫) অথবা নিরাপত্তা কর্মকর্তার (০১৭১২৬৭৪৫৫৭) সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।





