সোনালী ব্যাংক পিএলসি-এর প্রিন্সিপাল অফিসের তত্ত্বাবধানে চাঁপাইনবাবগঞ্জ শাখা ও নিউ মার্কেট শাখার অংশগ্রহণে স্থানীয় ব্যবসায়ীদের মাঝে বাংলা ‘কিউআর’ কোড ব্যবহারের বিষয়ে জনসচেতনতামূলক প্রচারণা ও ক্যাম্পেইন পরিচালনা করা হয়েছে। রবিবার (২ আগস্ট) বিকেলে নিউ মার্কেট, ক্লাব সুপার মার্কেট এবং শহীদ সাটু হল মার্কেট এলাকায় আয়োজিত এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন সোনালী ব্যাংক জিএম অফিস রাজশাহীর জেনারেল ম্যানেজার মো. শওকত জামাল।
ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য ছিল বিভিন্ন স্তরের ব্যবসায়ীদের বাংলা ‘কিউআর’ কোড ব্যবহারে উদ্বুদ্ধ করা এবং তাদের মাঝে ‘কিউআর কোড’ বিতরণ করা। এ সময় প্রিন্সিপাল অফিস চাঁপাইনবাবগঞ্জের ডিজিএম ইনচার্জ মো. মোর্শেদ ইমাম, চাঁপাইনবাবগঞ্জ শাখার শাখা প্রধান এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো. রাশেদুল ইসলাম, নিউমার্কেট শাখার ম্যানেজার সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. আশরাফ আলীসহ ব্যাংকের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে নবাবগঞ্জ সরকারি কলেজেও একই ধরনের সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছিল।
এদিকে, ক্যাম্পেইন শুরুর আগে দুপুর থেকে এই অঞ্চলের সকল শাখা ব্যবস্থাপকদের নিয়ে একটি ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ২০২৫ সালে ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে বিশেষ অবদান রাখা শাখাগুলোর মধ্যে সার্টিফিকেট বিতরণ করা হয়। এতে গোমস্তাপুর শাখা প্রথম স্থান, নিউমার্কেট শাখার ম্যানেজার মো. আশরাফ আলী দ্বিতীয় স্থান এবং শিবগঞ্জ শাখা তৃতীয় স্থান অধিকার করেন।





