সৌর বিদ্যুৎ যন্ত্রপাতি আমদানিতে শুল্ক-কর রেয়াতির প্রস্তাব অনুমোদন মন্ত্রিসভার

প্রকাশ:

নবায়নযোগ্য সৌর বিদ্যুৎ উৎপাদনের উদ্দেশ্যে যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানির ক্ষেত্রে শুল্ক-কর রেয়াতি সুবিধা প্রদানের সরকারি প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিপরিষদ। সোমবার রাতে জাতীয় সংসদ ভবনের মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, সৌর শক্তি উৎপাদনের প্ল্যান্ট স্থাপনের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানির ক্ষেত্রে ১ শতাংশের অতিরিক্ত কাস্টমস ডিউটি, সমুদয় রেগুলেটরি ডিউটি, সম্পূরক শুল্ক, মূল্য সংযোজন কর, আগাম কর এবং অগ্রিম আয়কর থেকে অব্যাহতি দেওয়া হবে। এই শুল্ক-কর রেয়াতি সুবিধা প্রজ্ঞাপন জারির তারিখ থেকে পরবর্তী ১৮০ দিন পর্যন্ত কার্যকর থাকবে।

সরকারের এই সিদ্ধান্তের ফলে বিদ্যুৎ ঘাটতির কারণে জনজীবনে সৃষ্ট ভোগান্তি হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে। এছাড়া এই উদ্যোগের ফলে শিল্প উৎপাদন অব্যাহত রাখা, উৎপাদন ব্যয় কমিয়ে আনা এবং যন্ত্রপাতির ক্ষতি কমানোর ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়বে।

শেয়ার করুন