সম্পদ বিবরণী দাখিল না করার অভিযোগে দায়ের করা মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর ওরফে এস কে সুর চৌধুরীকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকার দ্বিতীয় বিশেষ জজ আদালতের বিচারক আয়েশা নাসরিন এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার দিন সকাল সাড়ে ৯টার দিকে কেরাণীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে এস কে সুরকে আদালতে হাজির করা হয়। সকাল পৌনে ১১টার দিকে তাকে এজলাসে তোলা হয় এবং আসামির কাঠগড়ায় রাখা হয়। এরপর বিচারক মামলার রায় ঘোষণা করেন।
উল্লেখ্য যে, কেন্দ্রীয় ব্যাংকের সাবেক এই ডেপুটি গভর্নরকে ২০২৫ সালের ১৪ জানুয়ারি রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে গ্রেপ্তার করেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। গ্রেপ্তারের পর থেকেই তিনি কারাগারে রয়েছেন।





