সিরাজগঞ্জে উদ্ধার হওয়া ৫৩টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর

প্রকাশ:

সিরাজগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে হারিয়ে যাওয়া ৫৩টি মোবাইল ফোন উদ্ধার করে সেগুলোর প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। গত শনিবার (২২ আগস্ট) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই মোবাইলগুলো মালিকদের হাতে তুলে দেওয়া হয়।

উদ্ধার হওয়া ফোনগুলো মালিকদের কাছে হস্তান্তর করেন সিরাজগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইমস অ্যান্ড অপস) মো. হাফিজুর রহমান। অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতুর সার্বিক দিক-নির্দেশনায় এই কার্যক্রম পরিচালিত হয়। জেলা পুলিশের সাইবার ইউনিট এবং বিভিন্ন থানা পুলিশের সমন্বিত প্রচেষ্টায় জেলার বিভিন্ন এলাকা থেকে হারিয়ে যাওয়া এই ৫৩টি মোবাইল ফোন উদ্ধার করা সম্ভব হয়েছে।

এদিকে, দীর্ঘদিন পর নিজেদের হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে মালিকেরা আনন্দ প্রকাশ করেছেন। তারা জেলা পুলিশকে ধন্যবাদ জানানোর পাশাপাশি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

শেয়ার করুন