সকাল থেকেই বিমানবন্দর সড়কে তীব্র যানজট, ভোগান্তিতে যাত্রীরা

প্রকাশ:

রাজধানীর অন্যতম ব্যস্ত বিমানবন্দর সড়কে আজ রোববার সকাল থেকেই তীব্র যানজট দেখা দিয়েছে। সড়কে শৃঙ্খলার অভাব, যত্রতত্র বাসে যাত্রী ওঠানামা এবং লেন পরিবর্তনের নিয়ম না মানার কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে মনে করা হচ্ছে। যানজটের কারণে কর্মস্থলমুখী হাজারো মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।

সকাল সাড়ে ৮টার দিকে কুড়িল বিশ্বরোড এলাকা থেকে শুরু হওয়া যানজট বনানী ও কাকলি পর্যন্ত বিস্তৃত হতে দেখা গেছে। একই সময়ে মিরপুরমুখী সড়কে মাটিকাটা ফ্লাইওভার হয়ে যানজট ইসিবি চত্বর পর্যন্ত পৌঁছে যায়। কুড়িল বিশ্বরোড এলাকায় সরেজমিনে দেখা গেছে, বাসগুলো কোনো নিয়ম না মেনেই যাত্রী ওঠানামা করছে। এছাড়া কুড়িল ফ্লাইওভারে ওঠা এবং বিমানবন্দরের দিকে যাওয়া অনেক যানবাহনই লেন শৃঙ্খলা মানছে না।

যদিও কুড়িল বিশ্বরোড থেকে বিমানবন্দরের দিকে বা কুড়িল ফ্লাইওভারের ওপর খুব বেশি জট দেখা যায়নি, তবে এর প্রভাব পড়েছে পেছনের সড়কগুলোতে। বনানী-কাকলি সড়ক এবং ইসিবি চত্বর থেকে কুর্মিটোলা হাসপাতাল পর্যন্ত মাটিকাটা ফ্লাইওভারে তীব্র যানজট তৈরি হয়েছে।

দীর্ঘ সময় যানজটে আটকে থেকে ক্ষোভ প্রকাশ করেছেন অফিসগামী যাত্রীরা। বাসে আটকে থাকা এক বেসরকারি চাকরিজীবী অভিযোগ করেন, সরকার আসে সরকার যায়, কিন্তু সড়কের নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে কেউ কার্যকর পদক্ষেপ নেয় না। তিনি মনে করেন, বাসগুলো যদি নির্ধারিত স্থানে যাত্রী ওঠানামা করত এবং চালকেরা লেন শৃঙ্খলা মেনে চলতেন, তবে এমন পরিস্থিতি অনেকটাই এড়িয়ে চলা সম্ভব ছিল।

শেয়ার করুন