সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কানাইঘাটের ৪ বাংলাদেশি প্রবাসী নিহত

প্রকাশ:

সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশি প্রবাসী প্রাণ হারিয়েছেন। সোমবার (৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার দিকে তায়েফের আল-খুরমা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত চারজনেরই বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলায়।

জানা গেছে, নিহতরা একটি গাড়িতে করে তায়েফ থেকে জেদ্দা বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। তাদের দেশে ফেরার টিকিটও কাটা ছিল। স্থানীয় সূত্র ও প্রবাসীদের দেওয়া তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় নিহতদের মধ্যে করিম উদ্দিন ও খালিদ মিয়ার পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তবে অপর দুইজনের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

এই মর্মান্তিক দুর্ঘটনায় চার বাংলাদেশির মৃত্যুতে সৌদি আরবে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে কানাইঘাটে নিহতদের পরিবার ও স্বজনদের মধ্যেও শোকের পরিবেশ বিরাজ করছে।

শেয়ার করুন