এমপি পদে দায়িত্ব পালনে সরোয়ার আলমগীরের আর কোনো বাধা নেই

প্রকাশ:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসন থেকে বিজয়ী বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরের সংসদীয় দায়িত্ব পালনের পথে আর কোনো আইনি বাধা রইল না। বুধবার (২৯ জুলাই) সুপ্রিম কোর্টের আপিল বিভাগ জামায়াতে ইসলামীর প্রার্থী মুহাম্মদ নুরুল আমিনের করা আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দেওয়ার মাধ্যমে এই আদেশ দেন। অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, এর ফলে সরোয়ার আলমগীরের এমপি হিসেবে দায়িত্ব পালন করতে আর কোনো বাধা নেই।

একইসঙ্গে, চট্টগ্রাম-২ আসনে সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে নিয়মিত আপিল দায়ের করার জন্য আদালত নির্দেশ দিয়েছেন। শুনানিকালে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল এবং বিএনপি প্রার্থীর পক্ষে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও অ্যাডভোকেট আহসানুল করিম অংশ নেন। জামায়াতের প্রার্থীর পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

উল্লেখ্য, এর আগে মঙ্গলবার (২৮ জুলাই) এই আবেদনের আদেশের জন্য দিন নির্ধারণ করা হয়েছিল। হাইকোর্ট সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা করার পর তিনি শপথ গ্রহণ করেছিলেন। জাতীয় সংসদ সচিবালয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে তিনি শপথ বাক্য পাঠ করেন।

শেয়ার করুন