চট্টগ্রাম-২ আসনে সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা করল হাই কোর্ট

প্রকাশ:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে জয়ী বিএনপি নেতা সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ বলে রায় ঘোষণা করেছেন হাই কোর্ট। এই আইনি সিদ্ধান্তের ফলে তার সংসদ সদস্য হিসেবে শপথ নিতে আর কোনো আইনি বাধা রইল না।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাই কোর্টের দ্বৈত বেঞ্চ এই রায় প্রদান করেন।

শেয়ার করুন