বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে একটি পর্যটকবাহী নৌকাডুবির ঘটনায় ছয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এই উদ্ধার অভিযান পরিচালনা করে। বর্তমানে নিখোঁজ থাকা অপর এক পর্যটককে উদ্ধারে বিজিবির নেতৃত্বে সমন্বিত উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।
ঘটনাটি ঘটেছে গত ২৪ জুলাই বিকেল ৫টা ২১ মিনিটের দিকে। বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি)-এর অধীনস্থ টেন্ডুমুখ বিজিবি ক্যাম্পের দায়িত্বপূর্ণ বড়পাথর এলাকায় তীব্র স্রোতের মুখে পড়ে সাতজন আরোহীসহ নৌকাটি ডুবে যায়। খবর পেয়ে রেমাক্রি থেকে থানচিগামী বিজিবির একটি টহলদল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। তারা চারজন পর্যটক, নৌকার মাঝি এবং একজন ট্যুরিস্ট গাইডসহ মোট ছয়জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়।
দুর্ঘটনায় নিখোঁজ পর্যটকের নাম মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ান (২৪)। তিনি ময়মনসিংহের মাসকান্দা গ্রামের মো. হেলাল উদ্দিন ও মোছা. দেলোয়ারা আক্তারের ছেলে।
ঘটনার পর থেকেই বিজিবির চারটি বিশেষ টহলদল সাঙ্গু নদীতে তল্লাশি চালাচ্ছে। উদ্ধার অভিযানে স্থানীয় জনপ্রতিনিধি, নৌকার মাঝি, ট্যুরিস্ট গাইড এবং স্থানীয় জনগণ সক্রিয়ভাবে অংশ নিয়েছেন। অভিযানের গতি বাড়াতে থানচি ফায়ার সার্ভিসকেও সম্পৃক্ত করা হয়েছে। তবে স্থানীয় ফায়ার সার্ভিসের কাছে ডুবুরি না থাকায় নদীর তলদেশে তল্লাশি চালানো সম্ভব হয়নি। এই পরিস্থিতিতে চট্টগ্রাম থেকে ফায়ার সার্ভিসের একটি বিশেষ ডুবুরি দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। তারা পৌঁছানোর পর নদীর তলদেশে বিস্তারিত অনুসন্ধান কার্যক্রম চালানো হবে বলে জানানো হয়েছে। বিজিবি এই উদ্ধার অভিযানকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে নিরবচ্ছিন্নভাবে কাজ চালিয়ে যাচ্ছে।
গতকাল (২৪ জুলাই) বিকেল আনুমানিক ৫টা ২১ মিনিটে বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি)-এর অধীনস্থ টেন্ডুমুখ বিজিবি ক্যাম্পের দায়িত্বপূর্ণ বড়পাথর এলাকায় তীব্র স্রোতের কারণে ৭ জন আরোহীসহ একটি পর্যটকবাহী নৌকা ডুবে যায়। এ সময় রেমাক্রি থেকে থানচিগামী বিজিবির একটি টহলদল তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান পরিচালনা করে ৪ জন পর্যটক, নৌকার মাঝি
ঘটনার পর থেকেই বিজিবির ৪টি বিশেষ টহলদল সাঙ্গু নদীতে উদ্ধার অভিযান পরিচালনা করছে। উদ্ধার কার্যক্রমে স্থানীয় জনপ্রতিনিধি, নৌকার মাঝি, ট্যুরিস্ট গাইড এবং স্থানীয় জনগণ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। উদ্ধার তৎপরতা আরও জোরদার করতে বিজিবির উদ্যোগে থানচি ফায়ার সার্ভিসকে অভিযানে সম্পৃক্ত করা হয়েছে। তবে স্থানীয় ফায়ার সার্ভিস ইউনিটে





