শেয়ার কেলেঙ্কারির মামলায় সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে চার্জশিট শিগগির

প্রকাশ:

শেয়ারবাজারে কারসাজির মাধ্যমে ২৫৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলার তদন্ত কার্যক্রম সম্পন্ন হয়েছে। এই মামলায় জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানসহ মোট ১৫ জনের বিরুদ্ধে খুব দ্রুত আদালতে চার্জশিট দাখিল করা হবে।

বৃহস্পতিবার সেগুনবাগিচায় অবস্থিত দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন সংস্থাটির উপ-পরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম।

এর আগে, ২০২৫ সালের ১৭ জুন এই মামলার বাদি হিসেবে দুদক সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন মামলাটি দায়ের করেছিলেন।

শেয়ার করুন