র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের উন্নয়নকর্মী রুনা খান

প্রকাশ:

বাংলাদেশের প্রখ্যাত উন্নয়নকর্মী রুনা খান মর্যাদাপূর্ণ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেয়েছেন। সোমবার ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় র‍্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড ফাউন্ডেশন আনুষ্ঠানিকভাবে চলতি বছরের পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করেছে।

রুনা খানের পাশাপাশি এবার আরও দুজন এই পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। তারা হলেন সিঙ্গাপুরের টমি কোহ এবং মিয়ানমারের বো চি।

এই ঘোষণার মধ্য দিয়ে ৬৮তম র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার উৎসবের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। আগামী ১৫ নভেম্বর ম্যানিলার মেট্রোপলিটন থিয়েটারে আয়োজিত সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেওয়া হবে।

শেয়ার করুন