রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটিতে মৃদুল ও শান্ত

প্রকাশ:

রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির ২০২৫-২৬ বর্ষের জন্য ১১ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সোমবার বিকেলে সংগঠনটির কার্যালয়ে আয়োজিত বার্ষিক সাধারণ সভা শেষে যমুনা টেলিভিশনের রাজশাহী ব্যুরো প্রধান ও সংগঠনটির প্রতিষ্ঠাকালীন অর্থ সম্পাদক শিবলী নোমান এই নতুন কমিটির নাম ঘোষণা করেন। মঙ্গলবার প্রচার ও প্রকাশনা সম্পাদক নাজমুল হুদা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন দ্য ডেইলি স্টারের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নূর-আহসান মৃদুল এবং সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক আমাদের সময়ের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ইবতেসাম শান্ত। কমিটির অন্যান্য পদে রয়েছেন সহসভাপতি আরিফ-উজ-জামান কোরবান (বিডিনিউজ২৪), যুগ্ম সাধারণ সম্পাদক ইনসান আলী (স্টুডেন্ট জার্নাল), অর্থ সম্পাদক দীন ইসলাম (আজকের পত্রিকা), সাংগঠনিক সম্পাদক মুন্নান হাওলাদার (দ্য ঢাকা ডায়েরি), প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক তাজনিন নিশাত ঋতু (ঢাকা স্ট্রিম), দপ্তর সম্পাদক তারিফুল ইসলাম (আরটিভি নিউজ), প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. নাজমুল হুদা (ডেইলি সানশাইন) এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রাহাত আল খালেদ (ব্রেকিং নিউজ)। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন আতিকুর রহমান (দৈনিক আজকের বাংলা)।

নতুন এই কমিটির পাশাপাশি বিদায়ী সভাপতি সোহাগ আলী (চ্যানেল ২৪) এবং সাধারণ সম্পাদক আলজাবের আহমেদ (সময়ের আলো) উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন। কমিটি ঘোষণার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির সাবেক সাধারণ সম্পাদক আসিফ আহমেদ দিগন্ত এবং বিদায়ী কমিটির উপদেষ্টা লাবু হক ও মারুফ হাসান মিলু।

শেয়ার করুন