জুলাইয়ের ২৯ দিনে ২৭১ কোটি ডলারের রেমিট্যান্স দেশে এসেছে

প্রকাশ:

চলতি জুলাই মাসের প্রথম ২৯ দিনে দেশে মোট ২৭০ কোটি ৭০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে ৯ কোটি ৩৩ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ২২৭ কোটি ৬০ লাখ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ ১৮ দশমিক ৯০ শতাংশ বেড়েছে।

এর আগে জুন মাসে দেশে ২৮১ কোটি ৭০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছিল। জুন মাসের এই রেমিট্যান্সের মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে ৫১ কোটি ৫১ লাখ ডলার, বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ৪৪ কোটি ১৬ লাখ ৮০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৮৫ কোটি ৩৫ লাখ ৮০ হাজার ডলার এবং বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে ৬৬ লাখ ১০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে।

চলতি বছরের আগের মাসগুলোর রেমিট্যান্স প্রবাহের চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, মে মাসে দেশে মোট ৩৪২ কোটি ৫০ লাখ ৩০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যা দেশের ইতিহাসে কোনো এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়। এর আগে এপ্রিলে এসেছিল ৩১২ কোটি ৭৩ লাখ ডলার। এছাড়া মার্চ মাসে দেশে এসেছিল ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে যে কোনো এক মাসের সর্বোচ্চ।

বছরের শুরুর দিকে ফেব্রুয়ারি ও জানুয়ারি মাসে যথাক্রমে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার এবং ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছিল। এছাড়া গত ডিসেম্বরে দেশে রেমিট্যান্স এসেছিল ৩২২ কোটি ৬৭ লাখ ডলার এবং নভেম্বরে এসেছিল ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স।

শেয়ার করুন