দেশের বাজারে রেমিট্যান্স ডলারের দাম কমল ১ টাকা

প্রকাশ:

দেশের বাজারে রেমিট্যান্সের ডলারের দাম এক সপ্তাহের ব্যবধানে ১ টাকা কমেছে। গত বৃহস্পতিবার দেশের বেশ কয়েকটি বাণিজ্যিক ব্যাংক ১২২.৭০ টাকা দরে ডলার ক্রয় করেছে। এর আগের সপ্তাহে এই দর ছিল ১২৩.৬০ থেকে ১২৩.৭০ টাকা পর্যন্ত।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বাণিজ্যিক ব্যাংকগুলোতে নিট ওপেন পজিশন (এনওপি) দীর্ঘমেয়াদে নির্ধারিত সর্বোচ্চ সীমার কাছাকাছি থাকায় বাজারে ডলারের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। ব্যাংকগুলোর হাতে বর্তমানে পর্যাপ্ত ডলার থাকায় তারা চড়া দামে ডলার কেনায় অনাগ্রহ দেখাচ্ছে।

ডলারের এই বাড়তি সরবরাহ আমদানিকারকদের জন্য ইতিবাচক প্রভাব ফেলেছে। ব্যাংকগুলো তাদের কাছে থাকা ডলার দিয়ে ব্যবসায়ী গ্রুপগুলোকে তুলনামূলক কম দামে ঋণপত্র বা এলসি নিষ্পত্তির সুবিধা দিচ্ছে। এতে আমদানিকারকদের এলসি নিষ্পত্তির খরচ হ্রাস পাওয়ায় সামগ্রিক বাণিজ্যে গতি সঞ্চার হয়েছে।

সংশ্লিষ্টরা আশা করছেন, বাজারে ডলারের পর্যাপ্ত সরবরাহ থাকায় আগামী সপ্তাহে এলসি নিষ্পত্তির ব্যয় আরও কমতে পারে, যা দেশের ব্যবসা-বাণিজ্যে আরও গতিশীলতা আনবে।

শেয়ার করুন