টানা তিন বছর বিশ্বের সবচেয়ে মূল্যবান ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদ

প্রকাশ:

মাঠের পারফরম্যান্সে কিছুটা উত্থান-পতন থাকলেও ব্যবসায়িক দিক থেকে রিয়াল মাদ্রিদ যে অনন্য এক উচ্চতায় অবস্থান করছে, তা আবারও প্রমাণিত হলো। আন্তর্জাতিক ব্র্যান্ড মূল্যায়ন সংস্থা ‘ব্র্যান্ড ফাইন্যান্স’-এর ২০২৬ সালের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, টানা তৃতীয় বছরের মতো বিশ্বের সবচেয়ে মূল্যবান ফুটবল ক্লাব ব্র্যান্ডের মুকুট নিজেদের দখলে রেখেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। ক্লাবটির ব্র্যান্ড মূল্য এক বছরে ২৫ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২৪০ কোটি ইউরো বা ২৭৬ কোটি ৬০ লাখ ডলারে।

রিয়ালের এই বাণিজ্যিক সাফল্যের পেছনে বড় ভূমিকা রেখেছে সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামের পুনর্নির্মাণ। সংস্কার শেষে পূর্ণ সক্ষমতায় স্টেডিয়ামটি ব্যবহারের প্রথম বছরটিতে ম্যাচ-ডে টিকিট, আতিথেয়তা, মিউজিয়াম ভিজিট এবং ট্যুরিজম থেকে উপচে পড়া আয় ক্লাবটির রাজস্বকে ১২০ কোটি ইউরোর রেকর্ডে পৌঁছে দিয়েছে। এছাড়া কিলিয়ান এমবাপ্পে, জুড বেলিংহাম ও ভিনিসিয়ুস জুনিয়রের মতো তারকাশিল্পীদের গ্ল্যামার এবং বিশ্বজুড়ে বিশাল ভক্তকুল ও স্পনসরশিপ রিয়ালকে বাণিজ্যিক ফুটবলের শীর্ষে ধরে রেখেছে।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনা তাদের ব্র্যান্ড মূল্য ১৫ শতাংশ বাড়িয়ে ২০০ কোটি ইউরোতে উন্নীত করেছে। কোচ হান্সি ফ্লিকের অধীনে টানা দ্বিতীয়বার লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ জয় এবং ক্যাম্প ন্যুতে দর্শক ফেরার বিষয়টি তাদের আর্থিক অবস্থানে বড় প্রভাব ফেলেছে। এদিকে তালিকার সবচেয়ে বড় চমক আর্সেনাল। দীর্ঘ ২২ বছর পর প্রিমিয়ার লিগ জয় ও চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠার সুবাদে তারা প্রথমবারের মতো সেরা তিনে উঠে এসেছে, তাদের বর্তমান ব্র্যান্ড মূল্য ১৭৭ কোটি ২০ লাখ ডলার।

শীর্ষ ১০ ক্লাবের মধ্যে চতুর্থ স্থানে আছে বায়ার্ন মিউনিখ (১৭৪ কোটি ৮০ লাখ ডলার), যারা গত মৌসুমে ঘরোয়া ট্রেবল জিতেছে। পঞ্চম স্থানে থাকা পিএসজি-র ব্র্যান্ড মূল্য ১৭৩ কোটি ৪০ লাখ ডলার। তালিকার ছয় থেকে আটে যথাক্রমে ম্যানচেস্টার সিটি (১৭০ কোটি ৯০ লাখ ডলার), লিভারপুল (১৬৯ কোটি ৫০ লাখ ডলার) ও ম্যানচেস্টার ইউনাইটেড (১৬৫ কোটি ৯০ লাখ ডলার) অবস্থান করছে। ব্র্যান্ড ফাইন্যান্সের তথ্যমতে, বরুসিয়া ডর্টমুন্ডের ব্র্যান্ড মূল্য বেড়েছে ২৮ শতাংশ, এখন ১৫০ কোটি ইউরো। চেলসি (১১০ কোটি ১০ লাখ ডলার) তাদের নবম স্থান ধরে রাখলেও মাঠের ভেতরের এবং কোচিং স্টাফের অস্থিরতায় বাণিজ্যিক দিক থেকে পিছিয়ে পড়ছে। এছাড়া এক দশক পর সেরা দশের তালিকায় ফিরেছে বরুসিয়া ডর্টমুন্ড (৭৬ কোটি ৬০ লাখ ডলার)।

ব্র্যান্ড ফাইন্যান্সের তথ্যমতে, বিশ্ব ফুটবলের শীর্ষ ৫০টি ক্লাবের মোট ব্র্যান্ড মূল্য ২ হাজার ৩৯০ কোটি ইউরো এবং এন্টারপ্রাইজ ভ্যালু ৭ হাজার ৯৭০ কোটি ইউরোতে পৌঁছেছে, যা ক্রীড়া ইতিহাসের সর্বোচ্চ প্রবৃদ্ধি। শীর্ষ ১০ ক্লাবই ফুটবলের মোট ব্র্যান্ড মূল্যের ৬০ শতাংশের বেশি নিয়ন্ত্রণ করছে, যা ইঙ্গিত দেয় যে ধনী ক্লাবগুলো আরও বেশি শক্তিশালী হয়ে উঠছে।

অর্থাৎ ধনী আরও ধনী হয়েছে, বাকিরা পড়ে আছে অনেকটা দূরে।.এই তালিকায় রিয়াল মাদ্রিদের পরই দ্বিতীয় স্থান ধরে রেখেছে বার্সেলোনা (ব্র্যান্ড মূল্য ২২৭ কোটি ৬০ লাখ ডলার)।

২০২৫-২৬ মৌসুম ছিল সংস্কার শেষে পূর্ণ সক্ষমতায় স্টেডিয়াম ব্যবহারের প্রথম বছর।

শেয়ার করুন