গণঅভ্যুত্থানের সঙ্গে বেইমানি করেছেন ডা. শফিকুর রহমান: রাশেদ খাঁন

প্রকাশ:

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান গণঅভ্যুত্থানের সঙ্গে সর্বপ্রথম বেইমানি করেছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। শনিবার (৮ আগস্ট) সকালে ঝিনাইদহের ঐতিহ্যবাহী মুরারীদহ মিয়ার দালান পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

রাশেদ খাঁন অভিযোগ করেন, ৫ আগস্টের পর কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগকে ক্ষমা করার ঘোষণা দিয়ে জামায়াত আমির ডা. শফিকুর রহমান গণঅভ্যুত্থানের মূল চেতনার সঙ্গে প্রথম বেইমানিটি করেছেন।

গণঅভ্যুত্থানে এনসিপি নেতা নাহিদ ইসলামের ভূমিকা প্রসঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বলেন, নাহিদ ইসলাম গণঅভ্যুত্থান পর্যন্ত একদম সঠিক পথেই ছিলেন। কিন্তু তিনি যে মুহূর্তে জামায়াতে ইসলামীর ফাঁদে পা দিয়েছেন, ঠিক তখন থেকেই তিনি বিপথগামী হয়েছেন। পরিদর্শনকালে ঝিনাইদহ জেলা ও কালীগঞ্জ উপজেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন