রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে পুতিনের অভিনন্দন বার্তা হস্তান্তর

প্রকাশ:

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার প্রেসিডেন্টের পক্ষ থেকে পাঠানো এই অভিনন্দন বার্তাটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান। সেখানে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব ইউরোপ ও সিআইএস উইংয়ের মহাপরিচালক এস এম মাহবুবুল আলমের সঙ্গে সাক্ষাৎ করেন। এই সাক্ষাতের সময় রাষ্ট্রদূত প্রেসিডেন্ট পুতিনের পক্ষ থেকে পাঠানো অভিনন্দনপত্রটি হস্তান্তর করেন।

রুশ দূতাবাসের পক্ষ থেকে দেওয়া এক বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বার্তায় উল্লেখ করা হয় যে, রাশিয়ার প্রেসিডেন্ট বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দায়িত্ব গ্রহণ উপলক্ষ্যে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

শেয়ার করুন