সচিবালয় অভিমুখে ১১ দলীয় জোটের পদযাত্রা আটকে দিল পুলিশ

প্রকাশ:

জ্বালানি তেল ও গ্যাসের সংকট, বিদ্যুতের অস্বাভাবিক বিল, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে সচিবালয় ঘেরাও কর্মসূচি পালন করেছে ১১ দলীয় ঐক্য। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মুক্তাঙ্গনে অবস্থান কর্মসূচি শেষ করে বেলা ১২টা ৪০ মিনিটের দিকে নেতাকর্মীরা সচিবালয়ের উদ্দেশে মিছিল নিয়ে রওনা হন। তবে মিছিলটি জিরো পয়েন্ট এলাকা অতিক্রম করার পরপরই পুলিশ ব্যারিকেড তৈরি করে তাদের আটকে দেয়।

সচিবালয় ঘেরাও কর্মসূচির নেতৃত্ব দেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। কর্মসূচিতে জাতীয় নাগরিক পার্টির (এসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামসহ ১১ দলীয় জোটের অন্যান্য শীর্ষ নেতারাও অংশগ্রহণ করেন।

শেয়ার করুন