সোমবার বরিশাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশ:

সরকার গঠনের পর প্রথমবারের মতো বরিশাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী সোমবার (১৩ জুলাই) সড়কপথে তিনি এই সফরে যাবেন। প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে বরিশালসহ পুরো দক্ষিণাঞ্চল জুড়ে এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

রোববার (১২ জুলাই) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সফরকালে প্রধানমন্ত্রী বেশ কিছু বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। এসব কর্মসূচির মধ্যে রয়েছে গৌরনদীর বাটাজোর ইউনিয়নে নবখনন করা সরিকল-বটাজোরে বৃক্ষরোপণ, জেলা সদরের ত্রিশ গোডাউন বধ্যভূমি এলাকায় বৃক্ষরোপণ এবং ত্রিশ গোডাউনসংলগ্ন সাগরনদীর তীরে বৃক্ষরোপণ কর্মসূচি।

অতিরিক্ত প্রেস সচিব আরও জানান, নির্ধারিত কর্মসূচি শেষ করে সোমবার সন্ধ্যায়ই প্রধানমন্ত্রী ঢাকায় ফিরে আসবেন।

শেয়ার করুন