বিশ্বচ্যাম্পিয়ন রোবট নির্মাতা শিক্ষার্থীদের সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

প্রকাশ:

আন্তর্জাতিক পর্যায়ে আন্ডার ওয়াটার রোবোটিক ড্রোন নির্মাণ প্রতিযোগিতায় বিশ্বচ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী। আজ রোববার বিকেলে রাজধানীর সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী প্রতিযোগিতায় অভাবনীয় সাফল্যের জন্য শিক্ষার্থীদের অভিনন্দন জানান। একইসঙ্গে তাদের ভবিষ্যৎ গবেষণা, প্রযুক্তিগত উন্নয়ন এবং বিভিন্ন উদ্ভাবনী উদ্যোগে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তাদের স্টার্টআপ উদ্যোগ ও গবেষণার পাশে সরকার সব সময় থাকবে।

দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করার লক্ষ্যে সেমিকন্ডাক্টর, ফার্মাসিউটিক্যালস, ফার্নিচার ও কসমেটিকসের মতো নতুন রপ্তানি খাত গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।

বৈঠকের সময় এমআইএসটির শিক্ষার্থীরা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়া তাদের উদ্ভাবিত আন্ডারওয়াটার রোবটটি প্রধানমন্ত্রীর সামনে প্রদর্শন করেন। এ সময় প্রধানমন্ত্রী রোবটটির নকশা, এর প্রযুক্তিগত সক্ষমতা এবং ব্যবহারিক দিক সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন এবং শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।

শেয়ার করুন