ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের দায়িত্ব গ্রহণের পাঁচ মাস পূর্তি উপলক্ষে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়। শনিবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৩টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে এই সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে।
তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের নতুন মেয়াদের কার্যক্রম শুরু হয়েছিল গত ১৭ ফেব্রুয়ারি জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পর। সেই ধারাবাহিকতায় সরকারের দায়িত্ব পালনের পাঁচ মাস পূর্তিকে সামনে রেখে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠিতব্য এই সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন উপস্থিত থাকবেন। এছাড়াও প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের অন্যান্য সদস্যরা এতে অংশ নেবেন।




