সাভারে ছাত্রদল নেতাকে ছাদ থেকে ফেলে হত্যার অভিযোগে চার পুলিশ প্রত্যাহার

প্রকাশ:

সাভারে এক ছাত্রীকে উদ্ধারের অভিযানে গিয়ে সাভার থানা ছাত্রদলের সহসভাপতি মোনারুল ইসলাম বকশীকে ছাদ থেকে ফেলে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত পীরগাছা থানার দুই কর্মকর্তাসহ চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। গত শনিবার রাতে এই প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন—এসআই কনক রঞ্জন বর্মন, এএসআই মো. ওসমান আলী, কনস্টেবল প্রশান্ত কুমার ও সুমী আক্তার। নিহতের পরিবার জানায়, গত বৃহস্পতিবার গভীর রাতে একটি সাধারণ ডায়েরির সূত্র ধরে এসআই কনক চন্দ্র বর্মনের নেতৃত্বে নয় সদস্যের একটি দল সাভারের বিপিএটিসি কোয়ার্টারে অভিযান চালায়। এ সময় পুলিশের সঙ্গে সাধারণ পোশাকে জিডির বাদী আওয়ামী লীগ নেতা মিন্টু মিয়া ও তার শ্যালক মিন্টু উপস্থিত ছিলেন। অভিযানের একপর্যায়ে মোনারুল ইসলাম বকশীকে ছাদ থেকে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।

নিহত মোনারুল ইসলাম বকশী গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের হাতিবান্ধা গ্রামের জাফর আলীর ছেলে। বাবার চাকরির সুবাদে তিনি সাভারের বিপিএটিসি কোয়ার্টারে থাকতেন। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শনিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত নিহতের স্বজন, এলাকাবাসী ও রাজনৈতিক সহকর্মীরা পীরগাছা থানার প্রধান ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। তারা পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিকসহ অভিযানের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের দাবি জানান।

পীরগাছা থানার ওসি সেলিম মালিক জানান, এ বিষয়ে ঢাকা ও রংপুরে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়া অভিযানে অংশ নেওয়া চার পুলিশ সদস্যকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। অন্যদিকে সাভার মডেল থানার ওসি সাইফুল ইসলাম জানান, পীরগাছা পুলিশকে সহায়তার জন্য এসআই আব্দুল হাইসহ দুজন কনস্টেবল গিয়েছিলেন। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং অভিযোগ প্রমাণিত হলে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রকাশ : ১০ আগস্ট ২০২৬, ০৮: ৪৫আপডেট : ১০ আগস্ট ২০২৬, ০৮: ৫৩

নিহতের পরিবার সূত্রে জানা যায়, একটি সাধারণ ডায়েরির সূত্র ধরে ঘরছাড়া এক ছাত্রীকে উদ্ধারে গত বৃহস্পতিবার গভীর রাতে এসআই কনক চন্দ্র বর্মনের নেতৃত্বে ৯ সদস্যের একটি টিম সাভারের বিপিএটিসি কোয়ার্টারে অভিযান চালায়।

শেয়ার করুন