নভেম্বরে তুরস্ক সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশ:

আসন্ন কপ (COP) সম্মেলনে অংশ নেওয়ার লক্ষ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্ক সফর করতে পারেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বৃহস্পতিবার সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ২৩তম ওআইসির কাউন্সিল অব ফরেন মিনিস্টার্স বৈঠকের সাইডলাইন আলোচনায় তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী মুসা কুলাকলিকায়ার সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের প্রতিনিধিরা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। দুই দেশের মধ্যকার বিদ্যমান সহযোগিতার মাত্রায় উভয় পক্ষই সন্তোষ প্রকাশ করেছে। একই সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, কূটনীতি ও অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়েও তারা অভিন্ন আগ্রহের কথা তুলে ধরেন।

উভয় দেশের প্রতিনিধিরা আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ইস্যুতে ভবিষ্যতে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার প্রস্তুতির কথা পুনর্ব্যক্ত করেন। বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও উচ্চতর পর্যায়ে উন্নীত করার বিষয়েও বৈঠকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ২৩তম ওআইসির কাউন্সিল অব ফরেন মিনিস্টার্স বৈঠকের সাইডলাইন আলোচনায় তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী মুসা কুলাকলিকায়ার সঙ্গে বৈঠকে এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

শেয়ার করুন