৪ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামী ব্যাংকে করপোরেট ব্যাংকিং বিভাগে চাকরির সুযোগ

প্রকাশ:

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে করপোরেট ব্যাংকিং বিভাগের জন্য ‘ইউনিট হেড’ পদে জনবল নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। ভাইস প্রেসিডেন্ট থেকে এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সমমান পদের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৫ নভেম্বর।

পদের প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা

  • শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য হবে না।
  • অভিজ্ঞতা: যেকোনো স্বনামধন্য বাণিজ্যিক ব্যাংকের করপোরেট বিজনেস বিভাগে অন্তত আট বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর করপোরেট বিজনেস ম্যানেজমেন্টে সুনির্দিষ্ট কাজের রেকর্ড থাকা জরুরি।
  • দক্ষতা: করপোরেট বিজনেস, স্ট্র্যাটেজিক পার্টনারশিপ ও ক্লায়েন্ট ম্যানেজমেন্টে গভীর জ্ঞান থাকা প্রয়োজন। সেই সঙ্গে ডেটা ইন্টারপ্রিটেশন, এমএস অফিস ও বিজনেস স্ট্র্যাটেজিতে শক্তিশালী সক্ষমতা থাকতে হবে।

দায়িত্বসমূহ

নিযুক্ত প্রার্থীকে ব্যাংকের কৌশলগত লক্ষ্য অনুযায়ী সম্পদ, দায়, রাজস্ব ও মুনাফায় টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে বিভাগ পরিচালনা করতে হবে।

একই সঙ্গে নতুন করপোরেট ও প্রাতিষ্ঠানিক গ্রাহক সংগ্রহ এবং বিদ্যমান সম্পর্ক উন্নয়নের ওপর গুরুত্ব দিতে হবে।

এছাড়া করপোরেট ল্যান্ডিং, ট্রেড ফিন্যান্স, ক্যাশ ম্যানেজমেন্ট ও আমানত সংগ্রহসহ বিভিন্ন পণ্যের প্রবৃদ্ধি বাড়ানো এবং বাংলাদেশ ব্যাংকের প্রবিধান ও ক্রেডিট নীতি মেনে ঝুঁকি ব্যবস্থাপনা ও অ্যান্টি-মানি লন্ডারিং কমপ্লায়েন্স নিশ্চিত করা দায়িত্বের অন্তর্ভুক্ত। শুধু প্রাথমিক বাছাইকৃত প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করা হবে।

আবেদন প্রক্রিয়া ও তথ্য

  • পদসংখ্যা: নির্ধারিত নয়।
  • বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
  • কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে।
  • আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের অফিসিয়াল ক্যারিয়ার পোর্টাল (https://career.standardbankbd.com/) ব্যবহার করে অনলাইনে আবেদন করতে পারবেন। বাছাইকৃত প্রার্থীদের পরবর্তী পর্যায়ে যোগাযোগের জন্য নির্বাচন করা হবে।
শেয়ার করুন