মিস ওয়ার্ল্ডে প্রথমবারের মতো অংশ নিচ্ছে পাকিস্তান

প্রকাশ:

মিস ওয়ার্ল্ডের ৭৩ বছরের ইতিহাসে প্রথমবারের মতো আন্তর্জাতিক এই সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে পাকিস্তান। দেশটির প্রথম প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন ২৪ বছর বয়সী আনিকা মেরাজ। সম্প্রতি ‘মিস ওয়ার্ল্ড পাকিস্তান-২০২৬’-এর মুকুট জয়ের মাধ্যমে তিনি এই গৌরব অর্জন করেন।

আগামী ৯ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত ভিয়েতনামে অনুষ্ঠিত হতে যাচ্ছে মিস ওয়ার্ল্ডের ৭৫তম বার্ষিকী আসর। এই আসরেই পাকিস্তানের আনুষ্ঠানিক অভিষেক ঘটবে।

ব্যক্তিগত জীবনে আনিকা ভবিষ্যতে একজন রাষ্ট্রীয় অনুমোদিত পাবলিক অ্যাকাউন্ট্যান্ট হিসেবে ক্যারিয়ার গড়ার পরিকল্পনা করছেন। পাশাপাশি তিনি শিশুদের অধিকার রক্ষা এবং নারী শিক্ষার প্রসারে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। নিজের লক্ষ্য সম্পর্কে আনিকা জানান, শিক্ষা ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে পাকিস্তানের আগামী প্রজন্মের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলায় তিনি ভূমিকা রাখতে চান।

শেয়ার করুন