যুক্তরাষ্ট্র-ইরান পালটাপালটি হামলায় বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

প্রকাশ:

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে পালটাপালটি হামলার জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১ ডলারের বেশি বেড়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার ৩১ আগস্টের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার প্রতিক্রিয়ায় ইরান জর্ডানে থাকা মার্কিন সেনাদের ঘাঁটিতে পালটা হামলা চালায়। এই সামরিক উত্তেজনার প্রভাব সরাসরি পড়েছে বিশ্ববাজারে। সোমবার বাংলাদেশ সময় ভোরের দিকে ব্রেন্ট ক্রুডের দাম ১.০৮ ডলার বা ১.২৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৯.১৮ ডলারে পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৯২ সেন্ট বা ১.১০ শতাংশ বেড়ে ৮৪.৩২ ডলারে দাঁড়িয়েছে।

বাজার বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, পরিস্থিতি আবারও উত্তেজনার নতুন পর্যায়ে প্রবেশ করেছে। আইজি মার্কেটের বিশ্লেষক টনি সাইকামোর রয়টার্সকে জানান, বর্তমানে উত্তেজনা বাড়ার একটি পর্যায়ে আমরা আছি। এই অস্থিরতা কতদিন স্থায়ী হবে—কয়েক দিন নাকি কয়েক সপ্তাহ—তা এখনই নিশ্চিত করে বলা কঠিন।

শেয়ার করুন