এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্তদের জন্য ‘নাম্বার ওয়ান’ সংবর্ধনা ২০২৬ শুরু

প্রকাশ:

দেশের প্রান্তিক পর্যায়ে চা-দোকানি পেশায় নিয়োজিত বাবা-মায়ের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী সন্তানদের সম্মান জানাতে আবারও শুরু হয়েছে ‘নাম্বার ওয়ান বাবার কৃতী সন্তান সংবর্ধনা ২০২৬’-এর অনলাইন আবেদন প্রক্রিয়া। টানা তৃতীয়বারের মতো এই সম্মাননা প্রদান কর্মসূচির আয়োজন করেছে নাম্বার ওয়ান ব্র্যান্ড।

সীমিত সামর্থ্য ও নানা প্রতিকূলতার মাঝে সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে যেসব সংগ্রামী চা-দোকানি বাবা-মা প্রতিনিয়ত অবদান রেখে চলেছেন, তাঁদের ত্যাগ ও পরিশ্রমকে স্বীকৃতি দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য। এই কর্মসূচির আওতায় ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থী ও তাঁদের পুরো পরিবারকে পুরস্কৃত করা হবে।

সংবর্ধনার জন্য নির্বাচিত শিক্ষার্থীরা পাবেন এককালীন শিক্ষা বৃত্তি, এইচএসসি সব বিষয়ের অনলাইন কোর্স, বিশেষ সনদ ও ক্রেস্ট এবং শিক্ষার্থী ও তাঁদের পরিবারের জন্য বিশেষ উপহার।

আগ্রহী জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা www.no1family.com ওয়েবসাইটে গিয়ে আগামী ২০ আগস্ট ২০২৬ পর্যন্ত বিনামূল্যে আবেদন করতে পারবেন। প্রাথমিক আবেদন যাচাই-বাছাই শেষে চূড়ান্তভাবে নির্বাচিত শিক্ষার্থী ও তাঁদের বাবা-মাকে ঢাকায় অনুষ্ঠিত একটি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে সংবর্ধনা দেওয়া হবে।

বিগত দুই বছর ধরে ধারাবাহিক সাফল্যের সাথে দেশের বিভিন্ন অঞ্চলের বহু চা-দোকানি পরিবার ও তাঁদের মেধাবী সন্তানদের সম্মানিত করে আসছে নাম্বার ওয়ান ব্র্যান্ড। প্রতিষ্ঠানটি আশা করছে, চলতি বছরের এই আয়োজনের মাধ্যমেও প্রান্তিক মেধার বিকাশ ও অভিভাবকদের অসামান্য আত্মত্যাগের যথাযথ স্বীকৃতি নিশ্চিত হবে।

শেয়ার করুন