সরকারি চাকরিজীবীদের নতুন বেতন স্কেল অনুমোদন, কার্যকর জুলাই থেকে

প্রকাশ:

সরকারি চাকরিজীবীদের জন্য বহুল প্রতীক্ষিত নতুন জাতীয় বেতন স্কেল ২০২৬ চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার। সোমবার বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই নতুন বেতন কাঠামোর অনুমোদন দেয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ জুলাই থেকে এই নতুন স্কেল কার্যকর হবে।

নতুন এই বেতন কাঠামো অনুযায়ী, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন সর্বনিম্ন ১০০ শতাংশ থেকে সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাবে। এই বর্ধিত বেতন সুবিধা তিন ধাপে বাস্তবায়ন করা হবে। নতুন কাঠামোতে গ্রেড-১ এর জন্য মাসিক বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা এবং ২০তম গ্রেডের জন্য ২০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং জাতীয় বাজেটের ওপর বাড়তি চাপ কমানোর লক্ষ্যে অর্থ মন্ত্রণালয় এই বেতন স্কেল দুই অর্থবছরে তিন ধাপে বাস্তবায়নের সুপারিশ করেছে।

শেয়ার করুন