বর্তমান ক্ষমতাসীন বিএনপি সরকারের গত ১৮০ দিনের কর্মকাণ্ড ও ব্যর্থতার বিভিন্ন দিক তুলে ধরতে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পলিসি ও রিসার্চ বিষয়ক উপকমিটি।
আগামী সোমবার সকাল ১১টায় রাজধানীর বাংলামোটরের রূপায়ন টাওয়ারের ১৫ তলায় অবস্থিত দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম এবং রাজনৈতিক পর্ষদ সদস্য সালেহ উদ্দিন সিফাতসহ দলটির শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬, ১৯: ০১আপডেট : ২৩ আগস্ট ২০২৬, ১৯: ০৬





