এনসিপি নেতাদের ওপর হামলার তীব্র নিন্দা জানালো ১১ দল

প্রকাশ:

সম্প্রতি হবিগঞ্জে ‘জুলাই পদযাত্রা ২০২৬’ কর্মসূচি চলাকালীন এনসিপির জ্যেষ্ঠ নেতাদের ওপর বিএনপির নেতাকর্মীদের বর্বর হামলার ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ করেছে ১১ দল। বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যা ৭টায় রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে অনুষ্ঠিত ১১ দলীয় ঐক্যের লিঁয়াজো কমিটির বৈঠকে এই নিন্দা জানানো হয়। বৈঠকে হামলার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবিও উত্থাপন করা হয়েছে।

বৈঠকে সভাপতিত্ব করেন ১১ দলের সমন্বয়ক ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং সাবেক সংসদ সদস্য ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ। সভায় উপস্থিত ছিলেন এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব মো: বিল্লাল হোসেন মিয়াজী, জাগপার সহ-সভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা: মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমীন, এনসিপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মাজেদ আতহারী, বিডিপির চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চান, জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, বিডিপির সাধারণ সম্পাদক নিজামুল হক নাঈম, বাংলাদেশ খেলাফত মজলিসের মুরশিদ সিদ্দিকী এবং লেবার পার্টির মুখপাত্র নাজমুল ইসলাম তালুকদার।

বৈঠকে দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি এবং চলমান আন্দোলনে ১১ দলীয় ঐক্যের ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আগামী ৩ আগস্ট শীর্ষ নেতাদের বৈঠকে আন্দোলনের পরবর্তী কর্মসূচি চূড়ান্ত করা হবে বলে সিদ্ধান্ত হয়েছে। এছাড়া সভায় ৫ আগস্ট রক্তাক্ত জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ১১ দলের ঘোষিত কর্মসূচি সফল করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।

শেয়ার করুন