সরকারি দাপ্তরিক পত্রে ‘নজরুল বর্ষ’ লোগো ব্যবহারের নির্দেশ

প্রকাশ:

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম ও সাহিত্য নতুন প্রজন্মের সামনে ব্যাপকভাবে তুলে ধরার লক্ষ্যে সরকার ‘নজরুল বর্ষ’ উদযাপনের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এরই অংশ হিসেবে দেশের সব সরকারি দপ্তরে দাপ্তরিক পত্রে ‘নজরুল বর্ষ’-এর নির্ধারিত লোগো ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে।

সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক নির্দেশনায় এই তথ্য জানানো হয়। নির্দেশনায় বলা হয়েছে, আগামী ২৫ মে ২০২৭ পর্যন্ত সব ধরনের সরকারি দাপ্তরিক পত্রে এই লোগো যথাযথভাবে ব্যবহার করতে হবে।

সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোকে এই লোগোটি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটের নোটিশ বোর্ড থেকে সংগ্রহ করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

শেয়ার করুন